মামুনুল হকের জামিন হল নাশকতা মামলায়


নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এদিন তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে বিচারক এসব মামলায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, তিনটি মামলার মধ্যে দুটি পল্টন ও একটি মতিঝিল থানার। এর মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে একটি মামলা হয়। অপরদিকে ২০২১ সালের নাশকতার অভিযোগে আরও দুটি মামলা হয়। এসব মামলা এখনো তদন্তাধীন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













