বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের মধ্যে অভূতপূর্ব ঐক্য হয়েছে’

শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যে জনগণের মধ্যে অভূতপূর্ব ঐক্য হয়েছে। জঙ্গিরা সমাজে বেশী দিন টিকতে পারবে না।

তিনি বলেন, যুদ্ধাপরাধী, ৭৫-এর বঙ্গবন্ধুর খুনীরা ও খালেদা জিয়া আজ এক হয়েছে। তারা জঙ্গিবাদকে উস্কে দিতে চায়। এ সমস্ত ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।
আজ রাজধানীর সেগুনবাগিচা সিজিএ চত্বরে বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবির আহম্মেদ খান শ্রমিক কামরুল আলম সবুজ, চিত্র পরিচালক রোকেয়া প্রাচী ও পিটিএন্ডসি অধি দপ্তরের মো. শামস হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন অডিটর একেএম শাহ্জালাল মিয়া।

এই কর্মচারী সমাবেশের আয়োজক ছিল বাংলাদেশ অডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট এবং সিজিএ কর্মচারী সমিতি ও সিজিএ ৪র্থ শেণি কর্মচারী সমিতি।’

নৌ পরিবহন মন্ত্রী বলেন, বেগম জিয়া বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তাই তিনি উন্নয়নবাধাগ্রস্ত করতে জঙ্গিদের ব্যবহার করছেন।

তিনি বলেন, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র। যে দেশে পার্লামেন্টে যুদ্ধপারাধীদের পক্ষে সাফাই গায় সেদেশ পার্লামেন্ট কি আপনারা ভাল মত্যে জানেন।

নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাকিস্তানীদের কাছে আমাদের যে পাওনা রয়েছে তা ফিরিয়ে দিতে হবে। বিশ্বের প্রায় দেশ থেকে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য দেয়া কোটি কোটি টাকা পাকিস্তােেনর হাবিব ব্যাংকে জমা রয়েছে তা পাকিস্তানের কাছ থেকে ফেরত চাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত