বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশু পার্ক দেখা হলেও বাড়ি ফেরা হলো না মিতুর

শিশু পার্ক দেখা হলেও বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেণির ছাত্রী খাদিজা সুলতানা মিতুর। আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে বাসচাপায় মর্মান্তিকভাবে শিশু মিতু নিহত হয়। এর সাত ঘণ্টা আগে মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সাবিহা আক্তার সোনালী নামের আরেক স্কুলছাত্রী নিহত হয়। দুটি ঘটনায় জনতা বাসচালককে আটক করে পুলিশে দেয়।

নিহত মিতুর ভগ্নিপতি মো. ওমর ফারুক জানান, শিশুপার্ক থেকে বের হয়ে ছেলে নিয়ে একটু এগিয়ে যান তিনি। মিতু ও তাঁর স্ত্রী পেছনে ছিল। হয়তো মিতু রাস্তা পাশের দিকটায় ছিল। ভেবেছিল দৌড়ে রাস্তা পার হতে পারবে। কিন্তু গাবতলী রুটের একটি লোকাল বাস এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাঁদতে কাঁদতে ফারুক বলেন, ‘পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়েছে সে। এ কারণে কুমিল্লা থেকে ঢাকায় বেড়াতে নিয়ে আসি। স্ত্রী, ছেলে ও মিতুকে নিয়ে শাহবাগের শিশুপার্কে বেড়াতে নিয়ে যাই। আজ সে খুব উৎফুল্ল ছিল। যে যে রাইডে উঠতে চেয়েছে, সব কটি রাইডেই উঠিয়েছি।’

মর্মান্তিক এই দুর্ঘটনায় পাগলপ্রায় মিতুর পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বজনদের আর্তনাদে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি।

এদিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে সকাল ৮টার দিকে বাসচাপায় নিহত সাবিহা সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সেও জেএসসিএ পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল ৯টার পর তার সহপাঠীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ করে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত