বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি তামিম শেষ বার্তায় যা বলেছিলেন

আমি বাইনোকুলার দিয়ে দেখতে পাচ্ছি, আমার বাসার চারদিক র‌্যাব-পুলিশ ঘিরে রেখেছে। হয় তো একটু পরে আমি পৃথিবীতে থাকব না। আমি আমার সঙ্গে থাকা সব তথ্য পুড়ে ফেলেছি। এ রকম কোনো পরিস্থিতি এলে তুমিও সবকিছু ধ্বংস করে দিও। আমার অনুপস্থিতিতে মেজর মুরাদ, মারজান, রিপন ও খালিদের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। কোনোভাবেই মনোবল ভাঙা যাবে না। আমাদের বিজয় সুনিশ্চিত।’ গত ২ সেপ্টেম্বর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত তানভীর কাদেরী ওরফে করিমের ল্যাপটপ থেকে এমন বার্তা উদ্ধার করে পুলিশ। গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত তামিম আহমেদ চৌধুরী তার ঘনিষ্ঠ সহযোগী শীর্ষ জঙ্গি করিমকে বিশেষ অ্যাপস ‘চ্যাট সিকিউর’-এর মাধ্যমে এই বার্তাটি পাঠিয়েছিলেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) কাছে তিন দিনের রিমান্ডে থাকা তানভীর কাদেরীর কিশোর ছেলে তাহ্রীম কাদেরী ওরফে রাসেলের রিমান্ড শেষ হয়েছে গতকাল। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশের দাবি, এরই মধ্যে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আদায় করতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা। এ ব্যাপারে সিটি ইউনিটের উপ-কমিশনার মুহিবুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপ্রাপ্ত বয়স্কদের রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে গত তিন দিনের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাসেল ও তার দুই ভাই তার বাবার কাছ থেকে উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়েছিল। তাদের প্রতি তার বাবার নির্দেশনা ছিল তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের এই পথে উদ্বুদ্ধ করতে হবে। তবে তা হবে অবশ্যই সতর্কতার সঙ্গে। দীনি ভাইদের সর্বাবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলতেন তার বাবা তানভীর কাদেরী।

পর্যায়ক্রমে তাদের অস্ত্র এবং বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল মেজর জাহিদের। তবে ২ সেপ্টেম্বর বিকালে তাদের বাসা থেকে বের হয়ে রূপনগর গিয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার বাবাসহ বাকি সবাই অনেক কষ্ট পেয়েছিল। তবে হতাশ হয়ে পড়েনি তারা। এ কারণে তারাও আজিমপুরের বাসা পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল। তবে অতিরিক্ত নজরদারির জন্য তারা বাসা বদল করতে সাহস পায়নি। তবে সুযোগের অপেক্ষায় ছিল তারা। তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও বলছে, র‌্যাব-পুলিশসহ গোয়েন্দাদের নজর এড়িয়ে যোগাযোগের জন্য উইকার, টেলিগ্রাম, চ্যাট সিকিউর নামের বিশেষ ধরনের অ্যাপস ব্যবহার করত নব্য জেএমবির সদস্যরা। নিহত জঙ্গি করিম ব্যবহার করতেন চ্যাট সিকিউর।

আজিমপুরে করিমের আস্তানায় নিয়মিত যাতায়াত ছিল তামিম চৌধুরী, মারজান, রাজীব গান্ধীসহ অনেক শীর্ষ জঙ্গির। রাসেলের বরাত দিয়ে সূত্র আরও বলছে, তামিমের নির্দেশনাতেই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তার বাবা তানভীর কাদেরী ওরফে করিম। তবে তামিমের অনুপস্থিতিতে মেজর জাহিদ এবং মারজানের পরামর্শ নেওয়ার নির্দেশনা ছিল তামিমের। গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয়তলায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে ওই বাসা থেকে আহতাবস্থায় তিন নারীকে আটক করে পুলিশ। আটক করা হয় তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন রাসেলকে। তারা ধানমন্ডির একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। অপর ছেলের হদিস এখনো পুলিশ পায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী