বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযান

ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জয়েশ-ই মোহাম্মদের কয়েকজন সদস্যকে আটক করেছে।
পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভিতে বুধবার এখবরটি নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে জয়েশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সভাপতিত্বে শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে জয়েশ-ই মোহাম্মদের সব অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি এ বিষয়ে তদন্ত করার জন্য পাকিস্তানী তদন্তকারীদের পাঠানকোটে পাঠানরও সিদ্ধান্ত নেয়া হয়। গত ২রা জানুয়ারি পাকিস্তান সীমান্তের অদূরে পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর এক ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত সাত ব্যক্তি নিহত হন।

আর এই আক্রমণ হয় লাহোরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কদিন পর। কাশ্মীর-ভিত্তিক জয়েশ-ই মোহম্মদকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত সরকার অভিযোগ করেছে।

তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। ভারত সরকার বলছে, জয়েশ-ই মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নিলে ভারত আগামী শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দেবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প