বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জার্মানিতে মার্কেটে লরি হামলাকারী পাকিস্তানি অথবা আফগান

জার্মানির বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি নিয়ে চালানো হামলাকারী একজন পাকিস্তানি উদ্বাস্তু, তবে সে আফগানও হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় জার্মান মিডিয়া ও বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ওই হামলায় লরির নিচে চাপা পড়ে অন্তত ১২ জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক।

জার্মান দৈনিক ‘ডাই ওয়েল্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, লরির সন্দেহভাজন চালক একজন পাকিস্তানি উদ্বাস্তু। সে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জার্মানিতে প্রবেশ করে।

জার্মানির আরেক দৈনিক দ্য স্পিগেল তাদের রিপোর্টে বলেছিল সন্দেহভাজন ওই ব্যক্তি চেচেন নাগরিক। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ছােটখাট অপরাধের প্রমাণ থাকলেও কোনো জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না বলেও জানায় তারা।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পরে দ্য স্পিগেল জানায়, আটক ব্যক্তি হয় পাকিস্তানি না হয় আফগান। তবে সেটা পুরোপুরি নিশ্চিত নয়।

লরি চালিয়ে মানুষ চাপা দেয়ার এই ঘটনার সাথে গত ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে লরি হামলার মিল রয়েছে। ঐ হামলায় ৮৬ জন নিহত হয়েছিল। পরে জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প