জাল সনদে চাকরি : চকরিয়ায় সাব-রেজিস্ট্রার গ্রেফতার


জাল সনদ নিয়ে চাকরি করার অভিযোগে চকরিয়া সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে (৫৪) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজারের পেকুয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণ করে।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-১-এর উপ-সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন জানান, পরিতোষ কুমার দাস চকরিয়া সাব-রেজিস্ট্রার অফিসের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেকুয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিসে কর্মরত ছিলেন। পরিতোষ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সাব-রেজিস্ট্রার অফিসে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে।
তিনি জানান, চাকরি যোগদানের সময় এসএসসি পাসের সনদ দিলেও ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারি মুজিবনগর সরকারের কর্মচারীদের চাকরি আত্মীকরণের জন্য পরিতোষ কুমার দাস সাব-রেজিস্ট্রার পদের আবেদনে এমএসসির জাল সনদ দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদন করেন।
উপ-সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন আরো জানান, সাব-রেজিস্ট্রার একটি প্রথম শ্রেণির পদ। ওইপদের জন্য এমএসসি পাসের আসল সনদ না দিয়ে পরিতোষ কুমার দাস এতোদিন জাল সনদ দিয়ে দিয়ে চাকরি করেছেন। এ জন্য তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













