বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জুতার মালা দিয়ে বেঁধে রাখা হলো কিশোরকে!

গোপালগঞ্জ প্রতিনিধি: কিশোরের চুল কেটে জুতার মালা গলায় দিয়ে বেঁধে রাখার ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে।বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়ে এ ঘটনা ঘটে।

আটক কবির হোসেন শেখ (৪৮) উপজেলার চর প্রসন্নদি গ্রামের কালাই শেখ ওরফে কালা শেখের ছেলে।

কবির হোসেনের ভাই হবি শেখ জানান, টেকেরহাট উত্তরপাড় পপুলার স্কুলের সামনে ফুটপাতে ওই কিশোরের বাবা চায়ের দোকান করেন। সে বাবার দোকানে কাজ করে। মঙ্গলবার রাতে সে তাদের বাড়ি থেকে একটি মোবাইল ফোনসেটসহ মূল্যবান মালপত্র চুরি করে। বুধবার সকালে ওই কিশোরকে মোবাইলসহ আটক করা হয়।সে এর আগেও তাদের বাড়িতে চুরি করেছে বলে তিনি অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেন ওই কিশোরের বাবা। তিনি বলেন, তার ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আটক করে প্রথমে বেদম মারধর করা হয়। পরে মাথার চুল কেটে গলায় জুতার মালা দিয়ে তাকে টেকেরহাট বন্দরে ঘোরায় কবির হোসেন। এক পর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধেও নির্যাতন করা হয়।খবর পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যায়।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন বলেন, চুলকাটা ও হাত বাঁধা অবস্থায় টেকেরহাট পপুলার স্কুলের সামনে থেকে উদ্ধার করেছি। তাকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কিশোরকে উদ্ধারের সময় গলায় জুতার মালা পাইনি। এ ছাড়া তার কাছে কোনো মোবাইলও পাইনি। আটক দুইজনকে বিকেলে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
  • গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
  • পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
  • উত্ত্যক্তের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক -১
  • গোপালগঞ্জে ২৮ দিন পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন
  • তরুনীর ওড়নাতেই ফাঁস নিল দুজন!
  • গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
  • টানা বর্ষণে তরমুজ ক্ষেতে পচন, কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা
  • স্কুলপড়ুয়া খালা-ভাগ্নির রহস্যজনক মৃত্যুঃ তমা (১৫), শ্রাবনী (১৪)
  • গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ লুটপাট
  • গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
  • গোপালগঞ্জে ট্রাক চাপায় নিহত ১