জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২, সাতক্ষীরা


সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুলকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের ইটাগাছা থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ‘জিহাদি’ বই জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
বকুলের বাড়ি আশাশুনি উপজেলায়। তিনি সাতক্ষীরার ইটাগাছায় একটি ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করতেন। বায়েজিদ ঢালির বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাশেমী জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল উপপরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে শহরের ইটাগাছায় অভিযান চালায়। এ সময় জাহিদুল ইসলাম বকুল ও তাঁর সহযোগী বায়েজিদ ঢালীকে গ্রেপ্তার করা হয়।
হাশেমী দাবি করেন, বকুলসহ শিবিরের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের কাছ থেকে একটি আমেরিকান পিস্তল, গুলি ও নিষিদ্ধ বই জব্দ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













