টাকা না দেওয়ায় ‘প্রেমিকার’ আপত্তিকর ছবি ফেসবুকে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকার আপত্তিকর ছবি ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলার কায়েতপাড়ার নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
অভিযোগে জানা গেছে, তিন বছর আগে উপজেলার মিঠাবো এলাকার বাছেদ ভুইয়ার ছেলে জুমন মিয়ার সঙ্গে হেনা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিয়মিত দেখা সাক্ষাত করে আসছে। জুমন ভুইয়া হেনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার আপত্তিকর ছবি ধারণ করে। কয়েক দিন আগে হেনা আক্তারকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেন জুমন ভুইয়া। পরে ওইসব ছবি ফেরত চায় হেনা আক্তার। এ সময় জুমন জানায় ছবি ফেরত নিতে হলে তাকে পাঁচলাখ টাকা দিতে হবে। তা না হলে এসব ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয় জুমন। এ ঘটনায় হেনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করায় জুমন ভুইয়া ধারণ করা আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেন।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী হেনা আক্তার জানান, তিন বছর ধরে জুমন তার সঙ্গে প্রেমের অভিনয় করেছে এবং পরিকল্পিতভাবেই বিভিন্ন সময়ে সুকৌশলে তার আপত্তিকর ছবি তোলে। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ জুমন ভুইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন হেনা আক্তার।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













