টাঙ্গাইলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: সেই শিক্ষক গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রহিম উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের মোঃ বাহার উদ্দিনের ছেলে। তিনি চরবিলসা গ্রামের একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার মির্জাপুর থানা পুলিশ নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, পলাতক শিক্ষক আব্দুর রহিমকে গ্রেফতারের জন্য পুলিশ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বুধবার সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদৎ হোসেন শিক্ষকের এক আত্মীয়ের মোবাইল ফোন দিয়ে পরিচয় গোপন রেখে কথা বলে পাকুল্যা বাজারে আসতে বলেন। সন্ধ্যা সাতটার দিকে সে পাকুল্যা বাজারে আসলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালে অন্য ছাত্রীদের সঙ্গে স্কুলের মাঠে খেলা করতে যায় ওই ছাত্রী। খেলা শেষে বাড়ি ফেরার আগে শিক্ষক আব্দুর রহিম স্কুলের ভেতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এদিকে সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় ছাত্রীর বড় বোন স্কুল থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকালে ওই ছাত্রীর মা মির্জাপুর থানায় একটি মামলা করেন। মামলার পর আব্দুর রহিম পালিয়ে বেড়াচ্ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













