মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। তাঁরা হলেন ফজলু ড্রাইভার ও উজ্জল মিয়া। দুজনই সর্বহারা দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘিল ইউনিয়নের যুগনী হাটের কাছে ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়েছে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুগনী গ্রামে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সর্বহারা দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের বন্দুকযুদ্ধে সর্বহারা দলের সদস্য ফজলু ড্রাইভার ও উজ্জল মিয়া নিহত হন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি রিভলবার ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

র‍্যাব জানায়, নিহত ফজলু ড্রাইভারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি হত্যা মামলা রয়েছে।

লাশ দুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী