বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলে শিশু ধর্ষণের মূল্য মাএ ৪০ হাজার টাকা..!

টাঙ্গাইলের গোপালপুরে তৃতীয় শ্রেণির প্রতিবন্ধী ছাত্রীর ধর্ষণের বিচার হিসেবে ৪০ হাজার টাকা নির্ধারণ করে রায় দিয়েছে সমাজপতিরা। গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় হারুন মেকার (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে ওই প্রতিবন্ধী ছাত্রীটিকে ধর্ষণের। আর এ ঘটনায় প্রভাবশালীদের চাপের মুখে আইনের আশ্রয় নিতে পারেনি অসহায় পরিবারটি।

সমাজপতিদের চাপের মুখে প্রথমদিকে পরিবারটি মুখ বন্ধ রাখলেও ধর্ষণের ঘটনা চাপা না থাকায় গত অক্টোবর মাসের ১৮ তারিখে লোক দেখানো একটি গ্রাম্য সালিশ হয়। সালিশে ধর্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি মাসের ৫ তারিখে ওই টাকা মেয়েটির পালক বাবাকে পরিশোধ করা হয়।

দু’চালা একটি টিনের ঘর। বাড়ির আঙ্গিনায় প্রবেশ করতেই প্রতিবন্ধী মেয়েটি ভয়ে মায়ের গলা জড়িয়ে ধরলো। ঘটনার পর থেকে যেকোন অপরিচিত মানুষ দেখলেই ভয় পায় শিশুটি। শিশুটি বাড়ির সামনের একটি মাঠ পাড়ি দিয়ে পাশের সাহা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। প্রতিবন্ধী হওয়া তৃতীয় শ্রেণির গন্ডি পেরোতে পারেনি সে। প্রতিদিন স্কুলে সহপাঠী ছোট ছোট শিশুদের সাথেই খেলা করতো। ঘটনার পর থেকে স্কুলে আর না গেলেও অজানা কারণে প্রতিদিনের হাজিরা খাতায় রয়েছে তার নাম। ধর্ষণের ঘটনা বিষয়ে ও স্কুলে উপস্থিতির ব্যাপারে জানতে চাইলে মুখে এ বিষয়ে কোন কথাই বলছেন না স্কুল কর্তৃপক্ষ। এ চিত্র সারা এলাকা জুড়েই। ঘটনা সম্পর্কে সকলেই অবগত হলেও মুখ খুলছেন না কেউ। এদের মধ্যে দু’একজন যাও কথা বলেছেন তাও অজানা ভয়ে।

ঘটনার বিষয়ে মেয়েটির মা ও মেয়েটি বলেন এবং বাবা বলেন, অসুস্থ মেয়েটিকে ডাক্তারের কাছে চিকিৎসা করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় পূর্ব পরিচিত কামাক্ষা গ্রামের হারুন মেকার। তবে ডাক্তারের কাছে না নিয়ে হারুন মেকার তার নিজ বাড়িতে নিয়ে ঘরে আটকিয়ে মুখে গামছা বেঁধে নির্যাতন করে। মেয়েটি পেটে প্রচন্ড ব্যাথা পেলে মাকে সব খুলে বলে। এবিষয়ে আইনি আশ্রয় নিতে চাইলেও প্রভাবশালীদের চাপে পারেননি। পরে শালিসের মাধ্যমে ৪০ হাজার টাকা গ্রহণ করেছি।

এব্যাপারে জানতে পাশের কামাক্ষা গ্রামের অভিযোক্ত হারুন মেকারের বাড়িতে গিয়ে তার নাম ধরে ঢাকলে সে বাড়ি থেকে বের হয়ে আসলেও চতুর হারুন মেকার সাংবাদিক পরিচয় ও ক্যামেরা দেখে নিজের নাম পরিচয় গোপন রেখে অন্য নাম বলে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। এবিষয়ে হারুন মেকারের পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত আচরণ করে জানান ঘটনা হয়েছিলো তা মিমাংসা হয়ে গেছে। ঘটনার সত্যতা জানতে চাইলে যেখানে শালিস হয়েছে সেখানে জানতে বলেন। শালিসি স্থানে গেলেও ওই স্থানের লোকজন এবিষয়ে কোন কথা না বলে এড়িয়ে যান।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমি স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে জানতে পেরেছি একটি বৃদ্ধ লোক ওই মেয়েটির শরীরে হাত দিয়েছে। এবং তা নিয়ে একটি ঝামেলা হলে ইউপি সদস্য মোনায়ের মাধ্যমে তা সমাধান করা হয়েছে।

এবিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। এর মধ্যে যতোটুকু জেনেছি তারা আমাদের অগোচোরে ও ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে ইউপি সদস্য মোনায়ের মাধ্যমে প্রভাব খাটিয়ে টাকার মাধ্যমে রফা করেছে । এছাড়াও মেয়েটির পরিবার নিরীহ ও হারুন মেকার প্রভাবশালী হওয়ার কারণে তারা আইনের আশ্রয় নিতে পারেনি বলে প্রাথমিক তথ্য পেয়েছি। তদন্ত করে সব রকমের আইনি ব্যবস্থা করার কথা জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এইমাত্র অবগত হলাম। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী