ট্রাম্পের ভাষণ অনুবাদে ভাষাহারা ফরাসি অনুবাদকেরা!


নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিজ ভাষায় অনুবাদ করতে গিয়ে ফরাসি অনুবাদকদের বেশ বিপাকেই পড়তে হয়েছে। তাদের ধারণা, ট্রাম্প নিজেই জানেন না তিনি কী বলছেন!
অনুবাদক বেরেনজেয়ার ভিনোত ‘এলএ রিভিউ অব বুকস’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই মার্কিন প্রেসিডেন্টের কথা অনুবাদ করা কঠিন তার কারণ হলো, “মনে হয় তিনি ঠিক জানেন না, তিনি কী বলতে যাচ্ছেন।”
সাহিত্য-সংস্কৃতি ও ভাষা পর্যালোচনা সংগঠন এলএ রিভিউ অব বুকস ট্রাম্পের বক্তব্যের অনুবাদ বা ট্রান্সলেশনের নাম দিয়েছে ‘ট্রাম্পলেশন’।
বেরেনজেয়ারের মতে, একজন অনুবাদকের প্রথম কাজ হলো কারও চিন্তার ভেতর ঢুকে যাওয়া, যেন সে এরপর কী বলতে চায় তার ধারণা পাওয়া যায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে এই ধারণা করাটা যথেষ্ট কঠিন।
ট্রাম্পের শব্দভাণ্ডার খুবই সীমিত, তার বাক্যগঠন ভাঙ্গা ভাঙ্গা এবং তিনি একই কথা বার বার বলেন। এর ফলে অনুবাদক দ্বিধান্বিত হয়ে যান এবং অন্যদের কাছে বোঝার জন্য ছুটোছুটি করতে বাধ্য হন: বেরেনজেয়ার এমনটাই অভিযোগ করেছেন বলে জানায় ইন্ডিপেন্ডেন্ট।
“যেন তার (ট্রাম্পের) মাথার ভেতর নানারকম চিন্তার একটা মেঘ আছে। সেখান থেকে তার যখন যেটা ভালো লাগে সেটা বাছাই করে বলে ফেলেন, যৌক্তিকভাবে একটার সঙ্গে অন্যটার সম্পর্ক রাখারও দরকার মনে করেন না।”
ফরাসি অন্য অনেক ভাষার চেয়েই বেশি সুগঠিত এবং যুক্তিনির্ভর। তাই এই ভাষায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুবাদ করতে গিয়ে অনুবাদকরা বারবারই খেই হারিয়ে ফেলছেন- কোন কথাটাকে কোনটার আগে গুরুত্ব দেবেন।
অবশ্য যার কথার অর্থ বুঝতে তার নিজ দেশের ইংরেজি ভাষাভাষী মানুষেরই ঘাম ছুটে যায়, সেখানে ফরাসিদের অনুবাদ কাজে গোলমাল বাঁধবে, সেটা অস্বাভাবিক কিছু নয়!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













