বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্প বিরোধী নারীদের মিছিলকে হিলারির ধন্যবাদ

নারীদের মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। নারীদের মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, মূল্যবোধের জন্য দাঁড়ানো, কথা বলা ও মার্চ করার জন্য ওমেনমার্চকে ধন্যবাদ। এটা সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি একসঙ্গে আমরা সবসময় শক্তিশালী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে নারীদের অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকার ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে শঙ্কিত অসংখ্য মানুষ বিশেষ করে প্রায় সোয়া দুই লাখের মতো নারীরা যোগ দেয় ‘ওয়াশিংটনে নারীদের মিছিলে’।

এর আগে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাওয়ার আগেও টুইট করেছিলেন হিলারি। সেখানে তিনি লিখেছিলেন, আমি আজ এখানে এসেছি গণতন্ত্রকে এবং তার স্থায়ী মূল্যবোধকে শ্রদ্ধা জানাতে। আমি কখনোই আমাদের দেশ এবং এর ভবিষ্যতের উপর থেকে ভরসা হারাবো না।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিলে’ ট্রাম্পের শপথ অনুষ্ঠান শুরুর পরপরই সেখানে আসেন ক্লিনটন দম্পতি। হিলারি এই ভোটেই ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি