ডোনাল্ড ট্রাম্প: আমরা আর যুদ্ধের খেলায় জিততে পারি না


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ, যুদ্ধ করে অনেক পিছিয়ে পড়েছি। তাই এবার আর যুদ্ধ নয় বরং শান্তি চাই। আমরা আর যুদ্ধের খেলায় জিততে পারি না। তাই পরাজয় বরণ বা হার নয় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই জয়ের রাস্তা খোঁজার চেষ্টা করবো।’
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেশটির স্থানীয় সময় রোববার প্রথমবারের মতো ফ্লোরিডায় ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম ভাষণেই ট্রাম্প শান্তির পক্ষে বক্তব্য দিয়ে তার শাসনামলের শুভ সূচনা করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে বক্তব্য দেয়ার পাশাপাশি কথিত সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বিনাশের হুঙ্কারও দেন। তিনি বলেন, ‘আমেরিকার অবস্থান সবসময় যেকোন ধরনের সন্ত্রাসের বিপক্ষে।’
ট্রাম্প বলেন, ‘আমরা প্রতিনিয়ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আবার কখনো রাজনৈতিক রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। এই লড়াই লড়াই খেলার পথে চলতে গিয়ে আমরা ভুল করেছি। কখনো ভুল পথে চলতে গিয়ে হেরে বসেছি।’
তিনি বলেন, ‘ভুল হয়ে থাকলেও সময় এসেছে সঠিক পথে চলার। শান্তির মাধ্যমে শক্তি অর্জন করতে হবে আমাদের। মার্কিন সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হবে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সন্ত্রাসবাদ দমন হলেই শান্তি ফিরে আসবে।’
তবে ওই সভার চেয়ারে বসেই ট্রাম্প জানান, আগে উল্লেখিত ৭টি মুসলমান শাসিত দেশের নাগরিককে আমেরিকায় ঢুকতে দেয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













