ঢাকার সবুজবাগে এক কিশোরীকে ধষর্ণের অভিযোগ


ঢাকার রাজধানী সবুজবাগে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। ধর্ষণ করার অভিযোগে মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্র জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই কিশোরীকে হাসপাতালে আনা হয়। পরে তাকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে ওসিসিতে ভর্তি করা হয়। প্রাধমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
কিশোরীর বাবা জানান, সবুজবাগ থানার পাটোয়ারি গলির বাসায় বৃহস্পতিবার একা ছিল তার কিশোরী মেয়ে। এ সময় প্রতিবেশী রাসেল সবার অজান্তে বাসায় প্রবেশ করে এবং তার মেয়েকে নির্যাতন করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে রাসেল পালিয়ে যায়। এ ঘটনা পুলিশে জানাবেন কি না দ্বিধায় ছিলেন। অবশেষে শুক্রবার বিকেলে সবুজবাগ থানায় মামলা করেন। রাসেলের অত্যাচার সইতে না পেরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই কিশোরী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি রিপোর্টের পর ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













