ঢাকায় ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার , ফুপা আটক
রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তার ফুপা মন্টুকে (৩৫) আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।
এসআই জানান, ওই কিশোরীর গ্রামের বাড়ি বগুড়ায়। সে ঢাকায় তার ফুপার বাসায় বেড়াতে এসেছিল। তার ফুপু তাকে ঢাকায় রেখে জরুরি কাজে হঠাৎ গ্রামের বাড়ি চলে যান। আর এ সুযোগে গতকাল মঙ্গলবার রাতে ফুপা তাকে ধর্ষণ করেন।
পুলিশ জানায়, মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পেলে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













