রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে।

এ যানজট গতকাল শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়ে আজ দুপুর পর্যন্ত অব্যাহত আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের যাত্রীসহ শিল্প প্রতিষ্ঠানের যানবাহন ও স্থানীয় সাধারন মানুষ। এ যানজটের কারণে এক ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৪/৫ ঘন্টা।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের এলোমেলো ভাবে গাড়ি চলাচল, বিকল গাড়ি পার্কিং এবং বৃষ্টির কারনে এ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পথচারী ও সাধারন মানুষ বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যানজট নতুন কোন বিষয় নয়। প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে এ সড়কে যানজট। এতে সাধারন মানুষের ভোগান্তির যেন শেষ নেই। তারা মনে করছেন চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যত গুলো ছোট বড় স্ট্যান্ড রয়েছে সেগুলোতে ট্রাফিক দ্বারা সঠিক ভাবে লোকাল গাড়ীর এলোমেলো পাকিং নিয়ন্ত্রন করতে হবে। আর যতদিন না এটা করা হবে ততদিন যানজট থাকবেই।

ঢাকাগামী হারিফ এন্টারপ্রাইজ এর বাস চালক ইদ্রিস আলী জানান, ভোর ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর অতিক্রম করার পর থেকেই মহাসড়কে যানজটে পড়েন। ওই যায়গা থেকে সফিপুর আনসার একাডেমি আসতে তার সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘন্টা।

নওগাগামী দূর্গেষ পরিবহনের চালক মোঃ মঞ্জু মিয়া জানান, রাত ৩টার দিকে ঢাকার গাউছিয়া থেকেই তিনি যানজটে পড়েন। গাউছিয়া থেকে আনসার একাডেমি আসতে প্রায় ৮ ঘন্টা সময় লেগেছে বলে জানান।

সালনা (কানবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলোমেলো ভাবে গাড়ি চলাচল, বিকল গাড়ি পার্কিং এবং বৃষ্টির কারনে এ যানজট সৃষ্টি হয়েছে। যানজট স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত