শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা মেডিক্যালে শরীরে মানুষের মল লাগিয়ে চুরি!

ঢামেকে হাসপাতালের রোগীর স্বজনের গায়ে মানুষের মল লাগিয়ে পরিষ্কার করে দেওয়ার কথা বলে বাথরুমে নিয়ে গিয়ে গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম কাঞ্চনমালা (৪৫)।

তাকে আটক করেছে ঢামেক ক্যাম্প পুলিশ। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ধৃত নারী কুমিল্লার হোমনা উপজেলার উল্লাকান্দি গ্রামের মৃত জসিম মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী জাহানারা বেগম জানান, তার নাতি নোমান ইসলাম (৬) বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের ২০৪ নং ওয়ার্ডে ভর্তি হয়। তাকে দেখতে স্বামী আবদুল কাদেরকে নিয়ে ঢামেকে আসেন তিনি। ওয়ার্ডে থাকা অবস্থায় হঠাৎ আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তখন পাশে থাকা এক নারী বলে আপা আপনার শরীরে কার জানি মল লেগেছে। আমার সাথে আসেন আপনাকে পরিষ্কার করে দেই। এরপরে জাহানারা বেগমকে ঐ ওয়ার্ডের বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করার এক পর্যায়ে জাহানারা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে গিলে পালানোর চেষ্টা করে। এসময় ওয়ার্ডের লোকজন তাকে ধরে ফেলে খবর পেয়ে ঢামেক পুলিশ বক্সে দায়িত্বে থাকা নায়েক রফিকুল ইসলাম তার মুখ থেকে চেনটি উদ্ধার করে বক্সে নিয়ে আসে।

শাহাবাগ থানার উপ-পরির্দশক (এসআই) জাহাঈীর আলম জানান, এই নারী খুব বুদ্ধি খাটিয়ে চুরি করে থাকে বলে আমরা জানতে পেরেছি। এর আগেও এইধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী