তনু হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ঘাতকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও হত্যার রহস্য উৎঘাটনে বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন একজন আইনজীবী।অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ বেলা ১১টার দিকে রিট আবেদনটি করেন।
রিটে হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার, পুলিশের আইজিপি, কুমিল্লার পুলিশ সুপার, কোতয়ালী থানার ওসিসহ ৮ জনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদনের কথা জানিয়ে বলেন, আমরা সবাই তনু হত্যার বিচার চাই।আমরা চাই তনু হত্যার সুষ্ঠু বিচার হউক।আর এ জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং ঘাতকদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার চেয়ে আবেদন করেছি।
গত ২০ মার্চ খুন হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সকালে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। সে সুবাদে তনুরা অনেকদিন ধরেই সেনানিবাস এলাকায় বসবাস করছেন।
তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













