বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্র ঐক্যজোট। সাম্রাজ্যবাদবিরোধী এবং প্রগতিশীল ছাত্র ঐক্যজোট নামের দুটি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের নিন্দা জানান। তারা তনু হত্যার বিচারে সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেন। এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে তনু হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘট চলছে। আজ রবিবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কলাভবন গেটের সামনে অবস্থান নেন। এসময় তনুর ঘাতকদের বিচার দাবিতে বক্তব্য দেন ছাত্র নেতারা। ছাত্র ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় তনুর লাশ উদ্ধার করা হয়। এ হত্যার বিচার দাবিতে দেশজুড়ে চলছে তোলপাড়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী