বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তল্লাশির সময় পুলিশের ওপর বোমা, আটক দুই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে এতে পুলিশের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে। তারা জঙ্গি কি না এ ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

আটকদের কাছ থেকে একটি ছুরি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তাদের একজনের গায়ে গুলি লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার খাদঘরে এ ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির ভেতর থেকে দুই দুষ্কৃতিকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে এক দুষ্কৃতিকারী গুলিবিদ্ধ হয়। অপর একজনকে আটক করে পুলিশ।

ওসি জানান, বোমা বিস্ফোরণে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুলিবিদ্ধ দুষ্কৃতিকারীকে স্থানীয় চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলেও জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী