বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন দিনের ‘প্রেম’ অতঃপর ধর্ষণ

মেয়েটির বয়স বসে ১৩। এটুকু বয়সেই এক কিশোরের প্রেমে মজেছিল সে। কিন্তু ওই কিশোরের মনে প্রেম নয়, ছিল ভালোবাসার ফাঁদে ফেলে যৌনাকাক্সক্ষা মেটানোর চিন্তা।

তিন দিনের সম্পর্কের পর বিয়ের কথা বলে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ছেলেটি। এরপর একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে ছেলেটি। স্থানীয়রা টের পেয়ে ওই কিশোরকে আটকও করে। কিন্তু তার তিনজন সহযোগী হামলা চালিয়ে ওই কিশোরকে ছাড়িয়ে নিয়ে যায়।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ঈদের দিন। এরপর কিশোরীটি বাসাইল থানায় ওই কিশোর ও তার তিন সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে মামলা করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাসাইল পূর্বপাড়ার কিশোর শামীম মিয়াকে। সঙ্গে তার সহযোগী হিসেবে আসামি হয়েছেন কাউলজানি এলাকার কায়ছার, আবদুল্লাহ ও মোক্তার।

ধর্ষিতা কিশোরীর বড় বোন জানান, ঈদের কেনাকাটা করতে গত সপ্তাহে তারা বাসাইল বাজারে যান। সেখানেই শামীম মিয়ার সঙ্গে তার ছোট বোনের পরিচয় হয়। এরপর মোবাইল ফোন বিনিময় চলে। তিন দিন কথা বলার পর চতুর্থ দিনই মেয়েটিকে নিয়ে বিয়ের কথা বলে পালায় ওই কিশোর। পরে ধর্ষণের কথা জানতে পারেন বলে জানান কিশোরীটির বোন।

কিশোরীটির মামলার তদন্ত কর্মকর্তা ও বাসাইল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘মেয়েটি মামলা করার পর গত ১৫ সেপ্টেম্বর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই প্রতিবেদন এখনও আসেনি। তবে এর আগেই পালিয়ে গেছে আসামিরা। তাদেরকে ধরতে জোর চেষ্টা চলছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত