শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন বছরের কারাদণ্ড হতে পারে নওয়াজ শরিফের

জেলে যেতে পারেন পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে অযোগ্য ঘোষণা করে যে রায় দিয়েছে তা কোনও গতানুগতিক রায় নয়। নওয়াজ শরিফ কতদিনের জন্য অযোগ্য থাকবেন রায়ে তা পরিষ্কার করে বলা হয়নি, তবে বহু আইন বিশেষজ্ঞ মনে করছেন- এই রায় যাবজ্জীবনের জন্য।

১৯৭৬ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, কোনও সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অথবা অসত্য ঘোষণার মামলা পাকিস্তানের সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ‘দুর্নীতি চর্চা’র আওতায় পড়ে। একই আইনের ৮২ ধারায় বলা হয়েছে, এ ধরনের দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে তিন বছরের কারাদণ্ড। সঙ্গে পাঁচ হাজার রুপি অর্থ জরিমানা অথবা দুই ধরনের সাজাই হতে পারে।

কিন্তু নওয়াজ শরিফের মামলার রায় দেওয়া হয়েছে সংবিধানের ৯৯ ও ৬২’র-১ উপ ধারা অনুসারে যেখানে বলা হয়েছে, সংসদ সদস্যদেরকে সৎ হতে হবে। সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে অসৎ বলে রায় দিয়েছে।

এর আগে এই ধরনের মামলায় রায়ে কয়েকজন সংসদ সদস্য জেল খেটেছেন। ফলে নওয়াজ শরিফকে দুর্নীতির মামলায় কারাগারে নেওয়া হতে পারে।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি