বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তৃতীয় ধাপের নির্বাচনে গোলযোগ কম হয়েছে : ইসি

আগের নির্বাচনের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচনে গোলযোগ-সংঘর্ষ ও সহিংসতা কম হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় অনিয়মের বিষয়টি প্রত্যাশা করেনি নির্বাচন কমিশন (ইসি)।

আজ দেশের ৬১৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের অর্ধেক সময় পার করে নিজেদের মূল্যায়নের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।

ইসি কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, শেরপুরসহ বেশকিছু এলাকায় অনিয়মের তথ্য কমিশনে এসেছে। তবে দৃশ্যমান গোলযোগ-সহিংসতার ঘটনা আগের নির্বাচনের তুলনায় অনেক কম।

সকাল ৮টার পরই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ইসি কার্যালয়ে আসেন। ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব নিজ নিজ কার্যালয়ে আসেন। পরে সিইসির কক্ষে চার নির্বাচন কমিশনার বৈঠকে বসেন।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই ভোট স্থগিত করা হচ্ছে। কমিশন সর্বাঙ্গীন ভালো নির্বাচন চায়। ভোট শেষে বলা যাবে, কেমন ভোট হলো। ঝামেলা কম-বেশি হয়, তুলনাটা এ জন্য শেষে করতে চাই।

বৈঠক শেষে নিজ কক্ষে ফিরে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাসসকে বলেন, ‘আমরা নিজেরাই খোঁজখবর রাখছি। আমাদের কাছেও মাঠপর্যায়ের তথ্য আসছে। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দিচ্ছি।’

এবার ছয় ধাপে ইউপিতে ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ ও ৩১ মার্চ দুই ধাপের ভোট শেষ হয়েছে। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। এরপর ২৮ মে পঞ্চম ধাপ ও ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ইউপি নির্বাচন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ