সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দরিদ্র কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রভাবশালীদের চাপে মামলা নিচ্ছে না পুলিশ

দুই মাস আগে দরিদ্র কিশোরী শারমিন আক্তার (১৩) কে ধর্ষণের পর হত্যা করে প্রভাবশালী পরিবারের বখাটে যুবকেরা । কিন্তু এই ঘটনার ২ মাসে পেরিয়ে গেলেও আসেনি ময়নাতদন্তের প্রতিবেদন , নেয়নি পুলিশ কোনো মামলা । কিশোরী শারমিন আক্তারের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরে ।

ময়নাতদন্তের প্রতিবেদনের কথা বলে মৃত্যুর পর পুলিশ শুধু একটি অপমৃত্যুর মামলা করে। ঘটনার দুই মাস পেরিয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনও আসেনি, পুলিশও কোনো মামলা নেয়নি। এমনকি কোনো তদন্তও করেনি বলে মেয়েটির পরিবার অভিযোগ করেছে।

পুলিশের সাফ জবাব, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু করা সম্ভব নয়।

নিহত শারমিনের পরিবারের অভিযোগ, অপরাধীরা প্রভাবশালী হওয়ায় পলাশ থানা পুলিশ ঘটনা ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা করছে। গরিব হওয়ায় হত্যার দুই মাস পার হলেও মামলার কোনো রহস্য উদ্ঘাটন করছে না পুলিশ। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে একটি মহল আত্মহত্যার ঘটনা সাজিয়ে ধামাচাপা দিতে চাচ্ছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাত ৯টার দিকে ঘোড়াশাল ভূইয়ার ঘাট এলাকা থেকে শারমিন আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোর ৫টায় বাড়ির পাশের একটি সুপারি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। এ সময় তার পা মাটির সঙ্গে লেগে ছিল বলে দাবি পরিবারের। খবর পেয়ে পলাশ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কিশোরীর মা রুকসানা বেগম বলেন, ‘আমার মেয়েকে সন্ত্রাসীরা হত্যার দুই মাস আগে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে রাতভর ধর্ষণ করে। সেখান থেকে ভোরে অসুস্থ অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করা হয়। স্থানীয় প্রভাবশালীদের কারণে আজ পর্যন্ত আমি মামলা করতে পারিনি। হাসপাতালে নেওয়ার চেষ্টা করেও তা পারিনি।’

রুকসানা বেগম বলেন, ‘আমার মেয়ের গলায়, দুই পায়ে ও কোমরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। আমার প্রশ্ন, এখন ময়নাতদন্তের রিপোর্ট আসতে এত সময় কেন? আপনারাই বলেন। আমি শুধু চাই, আমার মেয়ের কী হয়েছিল তা জানতে। পুলিশ প্রশাসনের কাছে একটাই চাওয়া, ময়নাতদন্তের রিপোর্ট এনে আমার মেয়ের খুনের রহস্য উদ্ঘাটন করা হোক।’

কিশোরীর মা আরো জানান, এলাকার কয়েকজন বখাটে তাঁর মেয়েকে হত্যা করেছে। তারা এখন তাঁর বাড়িতে ককটেল মেরে হুমকি দিচ্ছে। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত বখাটেদের নাম জানতে চাইলে রুকসানা বেগম ভয়ে কিছু বলতে পারেননি। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কিশোরীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য মামলার কার্যক্রম অপেক্ষমান আছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়ার জন্য গত সপ্তাহেও সিভিল সার্জন কার্যালয়ে তাগাদাপত্র দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, ভিকটিমের বাড়িতে কে বা কারা ককটেল বোমা মেরেছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করছে।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আহমেদ জানান, তারা কিশোরী শারমিনের ময়নাতদন্ত করেছেন। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে রাসায়নিক পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন। সেখান থেকে প্রতিবেদন এলেই দ্রুত প্রতিবেদন সিভিল সার্জনের মাধ্যমে পুলিশের কাছে পাঠিয়ে দেবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত