মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দায়ের কোপে বাবা আহত, কোপ দিলেন আপন ছেলে !

শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছেলের দায়ের কোপে চাঁন মিয়া (৫৫) নামে ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত চাঁন মিয়া শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।

এদিকে বাবাকে কোপানোর পর পরই ছেলে ভুট্টো মিয়া (২৮) এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আহত চাঁন মিয়ার স্ত্রী ছোটন খাতুন জানান, তাদের দুই ছেলে তিন মেয়ের মধ্যে ছোট ছেলে সনি মিয়া বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকে। বড় ছেলে ভুট্টো মিয়া বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই থাকতো।

কিন্তু কিছুদিন তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় ভুট্টো মিয়াকে বাবা-মা বাড়িতে থাকতে দিলেও তাকে পৃথক করে দেন। আলাদা হওয়ার পর ভুট্টো মিয়া তার বাবার কাছ থেকে দেড় হাজার টাকা ধার নেন। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় সোমবার দুপুরে চাঁন মিয়া তার ছেলে ভুট্টো মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে ছেলে ভুট্টো মিয়া ঘর থেকে ধারালো দা বের করে তার বাবাকে কোপ দেন। এতে চাঁন মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে ছেলে ভুট্টো মিয়া পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই মামলা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী