বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিল্লিতে আবারো চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ

আবারও ভারতের দিল্লিতে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে আগের চেয়েও বেপরোয়া ধর্ষকরা। একটু নির্জন পথে নারীকে একা হাঁটতে দেখেই তাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নেমে গিয়ে একজন টেনেহিচঁড়ে গাড়িতে তোলে ওই নারীকে। তারপর চলন্ত গাড়িতে তাঁকে পালাক্রমে ৪ জন ধর্ষণ করে। শুক্রবার দিবাগত গভীর রাতে পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ বিহার এলাকার একটি শপিং মলের কাছ থেকে নারীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। রাতের খাবার কেনার জন্য ওই মলের কাছেই একটি রেস্তোরাঁয় যাচ্ছিলেন তিনি। নির্যাতিতা জানিয়েছেন, হঠাৎই একটি গাড়ি এসে থামে তাঁর সামনে। আচমকা গাড়ি থামতে দেখেই তিনি বিপদ আঁচ করেন। দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু একজন গাড়ি থেকে নেমে এসে টেনেহিঁচড়ে তাঁকে গাড়িতে তোলে। তারপর গাড়ি চলতে শুরু করে। গাড়ির ৪ আরোহী পর পর তাঁকে ধর্ষণ করে।

তাঁর অভিযোগ, বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে মারধর করা হয়। ৪ জন মিলে ধর্ষণের পর মধু বিহার এলাকার একটি নির্জন মোড়ে গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, যে গাড়িতে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ সেটিকে চিহ্নিত করা গেছে। এক অভিযুক্তের হদিশও মিলেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী