বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুইদিনের সফরে আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের ২০তম মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৪ ও ২৫ তারিখে দুইদিনের সরকারি সফরে আগামীকাল রবিবার কিশোরগঞ্জ সদরে যাচ্ছেন। জানা গেছে, আগামীকাল দুপুর ১২টা ৪০ মিনিটের সময় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি কিশোরগঞ্জ হেলিপ্যাডে অবতরণ করবে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান কর্তৃক স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। রাষ্ট্রপতির এসএসএফ, পুলিশ, আর্মি ও বডার গার্ডের সদস্যরাসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো কিশোরগঞ্জ শহরকে। এদিকে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সদরে সফর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে কিশোরগঞ্জ শহর।

কিশোরগঞ্জের কৃতী সন্তান গণমানুষের এই নেতাকে বরণ করতে শহরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার আমেজ দেখা গেছে। তিনি আগামীকাল ২৪ জানুয়ারি দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং শতবর্ষ পূর্তির মোড়ক উম্মোচনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন ও সন্ধা ৫টার সময় কিশোরগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় সরকারি কর্মকর্তা এবং গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ওইদিন রাতে তিনি শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ২৫ জানুয়ারি রোজ সোমবার দুপুর ৩টা ৩০ মিনিটের সময় হেলিকপ্টারযোগে ঢাকা বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল।

মহামান্য রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সদরে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. এস. হোসেন আকাশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি