বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শৈত্যপ্রবাহেও থেমে নেই ওরা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলছে ইরি-বোরো ধানের চারা রোপনের মহোৎসব।বর্তমান সময়ে তীব্র শীতকে উপেক্ষা করে ইরি-বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলার বিশাল মাঠজুড়ে চোখে পড়বে কৃষকদের কাজের ছাপ। তাদের এই ত্যাগেরই কিছুদিন পর দেখা যাবে সবুজের সমারোহ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই বছর ফুলবাড়ী উপজেলায় ১৭ হাজার ৬৫০হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব এলাকায় সেচ সুবিধা রয়েছে, সেসব এলাকায় বোরো চারা রোপণের কাজ কৃষকরা শুরু করেছেন।

কৃষি অফিসের তথ্য মতে, এরই মধ্যে লক্ষ্যমাত্রার শতকরা ৫০ ভাগ জমিতে বোরো চারা রোপণের কাজ শেষ করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক জানান, কৃষকরা উচ্চ ফলনশীল জাতের বিআর-১৬, ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৫০(বাংলামতি সুগন্ধি), ব্রি-৩৬ এবং বিভিন্ন স্থানীয় জাতের ধান চাষ করছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠিন শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে কৃষকেরা বোরো ধান চাষে মাঠে ব্যস্ত সময় পার করছেন।

পৌর এলাকার কাটাবাড়ী গ্রামের কৃষক বাদল চন্দ্র সরকার বলেন, তিনি এই বছর ৪ একর জমিতে ব্রি-২৮ জাতের বোরো ধান রোপন করছেন।

স্বজন পুকুর গ্রামের ধান চাষি মিজানুর রহমান মানিক বলেন, তারও ধান রোপনের কাজ দু-একদিনের মধ্যে শেষ করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত