দুই কন্যা সন্তানকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে পাড়িঃ ভাগ্নের হাত ধরে উধাও খালা


পরকীয়ার সম্পর্কে ভাগ্নের হাত ধরে নগদ ১০ লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে দুই কন্যা সন্তানকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে খালা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায় নলচিড়া ইউনিয়নের লেবুতলী গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ওই গ্রামের আব্দুস সাত্তার বেপারীর পুত্র সৌদি প্রবাসী সাইদুর রহমান জানান, ২০০৭ সালের ১১ জানুয়ারি সামাজিকভাবে তিনি একই উপজেলার টিকাসার গ্রামের জনৈক এস্কেন্দার হাওলাদারের কন্যা খাদিজা আক্তার নুপুরকে (২৪) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।
প্রবাসী সাইদুর রহমান আরো জানান, সম্প্রতি তার স্ত্রী নুপুরের সাথে তার খালাতো বোনের ছেলে (ভাগ্নে) নাসির সরদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাসির পটুয়াখালীর দুমকী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের দুলাল সরদারের পুত্র। গত ১২ আগস্ট প্রবাসী সাইদুর রহমান ছুটিতে নিজ বাড়িতে আসেন।
পরবর্তীতে কৌশলে প্রবাসীর অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে তার স্ত্রী নুপুর বেগমকে গত ২৭ আগস্ট পরকীয়া প্রেমিক নাসির বাগিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













