বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ, অভিনেতা তানভীর তনুর রিমান্ড চাইবে পুলিশ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা তানভীর তনুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে পুলিশ। এর আগে শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল আলম জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র জানায়, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মরত তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় তানভীর তনুর। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসা ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন। একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন।

তরুণীর দায়ের করা ধর্ষণ মামলার পর থেকে এই অভিনেতা পালিয়ে ছিলেন। গতকাল তিনি বাসায় এসেছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফুল অ্যান্ড ফাইনাল, স্বপ্নছোঁয়া, গুণ্ডা ও খাস জমিনসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানভীর তনু। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ‘কর্মফল’র সতীশ চরিত্রেও তিনি অভিনয় করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত