সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই বোনকে ধর্ষণের চেষ্টা, বাধা : অতঃপর যা ঘটলো

মালদায় ফের আক্রান্ত প্রতিবাদী। দুই বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে যুবক। পলাতক অভিযুক্ত। ঘটনাস্থল মালদার হবিবপুর। আক্রান্তের পরিবারের দাবি,সোমবার রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে দুই তরুণীর ঘরে ঢুকে পড়ে পরশুরাম মালাহার নামে স্থানীয় এক যুবক।

অভিযোগ, দুই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে সে। বোনেদের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসেন তাঁদের খুড়তুতো দাদা। ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে চম্পট দেয় অভিযুক্ত। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

আশঙ্কাজনক অবস্থায় আহতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তদের পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হবিবপুর থানায়। পলাতক ওই অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গত শুক্রবার মালদার ইংরেজ বাজারের খাসিমারি গ্রামে মত্ত যুবকদের দৌরাত্ম্যের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা এক যুবককে কুপিয়ে, গুলি করে খুন করা হয়। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে আহত হন আরও তিনজন। ওই ঘটনার তিনদিনের মাথায় ফের এক প্রতিবাদীর উপর হামলার ঘটনায় শঙ্কিত বাসিন্দারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী