বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিবিসি বাংলার প্রতিবেদন

দোষী ব্যক্তিরা শনাক্ত হবে তা আর প্রত্যাশা করি না

বাংলাদেশে সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের ১২ বছর পরও তার পরিবারের সদস্যরা আক্ষেপ করে বলছেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করতো তাহলে কারা জড়িত সেটি তারা আবিষ্কার করতে পারতো। ২০০৪ সালে দৈনিক সংবাদের খুলনা ব্যুরো চীফ মানিক সাহাকে হত্যার ঘটনা ঘটে। নিহত মানিক সাহার ভাই প্রদীপ কুমার সাহা বিবিসি বাংলাকে বলেছেন, একযুগ পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ তদন্তেই আটকে রয়েছে।

তার কথায় উঠে আসে পরিবারটির হতাশা ও আক্ষেপের সুর এখন আর আমাদের সেই প্রত্যাশা নেই যে এর তদন্ত হবে, দোষী ব্যক্তিরা শনাক্ত হবে, তাদের বিচার হবে তা এখন আর প্রত্যাশা করি না। প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাব থেকে কয়েক গজের মধ্যেই তার ভাইকে হত্যার ঘটনা ঘটে বলে জানান প্রদীপ কুমার সাহা। গত দশকে বিশ্বের প্রায় আটশো সাংবাদিককে হত্যা করা হয়েছে, জনসম্মুখে বিভিন্ন ধরনের তথ্য-খবর তুলে আনার জন্য।

বাংলাদেশে গত কয়েক দশকে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে তার একটি মানিক সাহার হত্যাকাণ্ড। কিন্তু যারা হত্যাকাণ্ডটি প্রত্যক্ষ করেছেন তাদেরকে পুলিশ শনাক্ত করতে পারেনি এবং সেরকম কোনও সাক্ষীকে পুলিশ হাজির করতে পারেননি বলে তার পরিবার জানাচ্ছে। নিহত সাহার ভাই প্রদীপ সাহা জানান, তার ভাইয়ের বিরুদ্ধে কোনদিন কোন অভিযোগ, মামলা বা খবরও শোনা যায়নি।

বরং মানিক সাহা অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পরিবেশ সংক্রান্ত বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। দক্ষিণাঞ্চলে লোনা পানি দিয়ে চিংড়ি চাষের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। তিনি জানান, মানিক সাহাকে হত্যার সময় তার বড় মেয়ে অষ্টম শ্রেণীতে আর ছোট মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো। ফলে দুই শিশুসন্তানকে নিয়ে তার স্ত্রীকে প্রচণ্ড সংগ্রাম করতে হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে