দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় স্ত্রীকে খুন


পরপর তিনটি সন্তানই মেয়ে। এবার একটা পুত্রসন্তান চাই। আর এই পুত্রসন্তানের চাহিদা মেটাতে দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিল স্বামী। কিন্তু, তাতে সায় দেননি স্ত্রী। তাঁকে আপত্তির খেসারত দিতে হল প্রাণ দিয়ে।
ঘটনাটি থানের শাহপুর তালুকার বোথরা গ্রামের। এই গ্রামের দম্পতি কুণাল সোনাক খাড়ক (২৯) ও ইন্দু (২৮)র তিনটি কন্যাসন্তান। কিন্তু, তাতে সন্তুষ্ট ছিল না কুণাল। তার চাহিদা ছিল পুত্রসন্তানের। পুলিশে সূত্রে জানা যায়, এই পুত্রসন্তানের চাহিদা মেটাতেই দ্বিতীয়বার বিয়ে করার কথা জানান স্ত্রী ইন্দুকে। কিন্তু সতীনের সঙ্গে ঘর করতে মোটেই রাজি ছিলেন না ইন্দু। তাই স্বামীর দ্বিতীয় বিয়েতে আপত্তি জানান। তখনই দ্বিতীয় স্ত্রীকে আনতে প্রথম স্ত্রীকে সরিয়ে দেওয়ার ছক কষে কুণাল।
ইন্দুকে খুনের ফন্দি এঁটেই রবিবার তাঁকে সঙ্গে নিয়ে বেরোয় কুণাল। বাইকে করে নিয়ে আসে একটি নদীর ধারে। সেখানে শ্বাসরোধ করে খুন করে স্ত্রীকে। তারপর রাস্তার উপর ফেলে রেখে চলে আসে। যাতে মনে হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইন্দুর। গতকাল রাতে ইন্দুর বাবা কুণালের বিরুদ্ধে কাসারা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়। কুণালের বিরুদ্ধে ৩০২ (খুন), ৪৯৮ A (স্বামী বা স্বামীর আত্মীয়ের নিষ্ঠুর আচরণ) এবং ২০১ ( প্রমাণ লোপাট ও অপরাধ গোপনের জন্য ভুল তথ্য দেওয়া) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













