দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: চিকিৎসা দিলেন না ডাক্তার
শরীয়তপুর: জেলার ডামুড্যা উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসক তাকে সেবা দেননি। ১১ দিন ধরে চিকিৎসা না পেয়ে শিশু মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে।
আজ সোমবার জেলা সদর থেকে কয়েকজন সাংবাদিক শিশুটির বাসায় গেলে তাদের সহায়তায় ডামুড্যায় থানায় মামলা করা হয়।
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) খবির উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা আজ সোমবার প্রতিবেশীর ছেলে রাব্বিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আসামি রাব্বির বিরুদ্ধে এর আগেও এলাকার অনেক শিশুকে নির্যাতনসহ নানান ধরনের হয়রানি করার অভিযোগ করেছেন এলাকার লোকজন।
শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, স্কুল শেষ করে গত ১৭ মার্চ বিকেলে প্রাইভেট পড়তে পাশের বাড়ি রশিদ গোলন্দাজের মেয়ে খুকুমনির কাছে যায় শিশুটি। শিশুটিকে পড়তে দিয়ে খুকুমনি বাড়ির বাইরে চলে যায়। এই সুযোগে বাড়ির ভেতরে থাকা খুকুমনির বখাটে ভাই রাব্বি শিশুটির মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ শিশুটির।
গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে নির্যাতনের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক কপিলের কাছে নেয় শিশুটির পরিবার। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন ওই পল্লী চিকিৎসক। পরে স্বজনরা শিশুটিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিশুটির মা জানান, ১৭ মার্চ প্রাইভেট পড়া শেষ না করেই তাঁর শিশু মেয়ে চিৎকার দিতে দিতে বাড়ি ফিরে। পরে মেয়ের মুখে ধর্ষণের বর্ণনা শুনে হাসপাতালে নেয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ আসিফ তাঁদের জানিয়ে দেন, ধর্ষণের ঘটনায় আগে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট (অভিযোগ) করতে হবে। তারপর পুলিশ বললে তাদের নির্দেশ অনুযায়ী চিকিৎসা করা হবে।
শিশুটির মা বলেন, থানায় যেতে চাইলে রাব্বির পরিবারের হুমকির মুখে মাঝপথ থেকে তাঁরা বাড়ি ফিরতে বাধ্য হন। এরপর ভয়ে থানায় মামলা করতে পারেননি। হাসপাতালে মেয়ের চিকিৎসাও করাতে পারেননি। গত ১১ দিন মেয়েটি চিকিৎসাহীন অবস্থায় থাকতে থাকতে খাওয়া-দাওয়ার প্রতি অনীহাসহ নানান ধরনের শারীরিক সমস্যা হচ্ছে। ধর্ষণের পর মেয়ের বিদ্যালয়েও যাওয়া বন্ধ হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













