বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের অভিযোগে সরকারি কর্মকর্তা জেলে

কক্সবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে জেলে পাঠিয়েছে আদালত। সোমবার কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমা আদালতে হাজিরা দিলে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম।

তিনি জানান, মামলার বাদী কক্সবাজার জেলায় কর্মরত একজন সরকারি নার্স। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর ২০১৫ সালের ৩০ নভেম্বর পলাশ ওই নার্সকে বিয়ের প্রলোভন দিয়ে কক্সবাজার শহরের নিজের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করেন।

“এ ঘটনার ৫ দিন পর পলাশ অন্য একজনের সাথে বিয়ের কথাবার্তা পাকা করেন। এর প্রতিবাদ করায় পলাশ ওই নার্সকে হুমকি দেন।”

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করেন ওই নার্স। পলাশ গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে ৩০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

গত ৩ মার্চ কক্সবাজার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল পলাশকে এক মাসের অন্তর্বর্তী কালীন জামিন দেয়। সোমবার অন্তর্বর্তীকালীন জামিনের শেষ দিনে আদালতে হাজিরা দিতে গেলে বিচারক শুনানি শেষে পলাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম জানান।

মামলার বাদী ও আসামি উভয়ই চাকমা সম্প্রদায়ের লোক। তাদের বাড়ি রাঙ্গামাটি জেলায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী