ধর্ষণের পর স্কুলছাত্রী অন্তঃস্বত্ত্বা, বৃদ্ধ আটক


ঢাকার ধামরাই উপজেলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পন্ডিত আলী নামে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার আগজেঠাইল গ্রামের পন্ডিত আলী প্রায় তিন মাস আগে নিজের অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার জন্য ওই শিশুকে নিজের ঘরে রেখে দেন। ওই রাতেই শিশুটিকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে না বলতে শিশুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান পণ্ডিত আলী। স্কুলছাত্রী ভয়ে বিষয়টি কাউকে না বলে চুপ থাকে।
গত কয়েকদিন আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসকরা পরীক্ষা করে শিশুটির অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানান। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পন্ডিত মিয়া এলাকা থেকে পালিয়ে যায়।
পরে আজ মঙ্গলবার সকালে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় স্কুলছাত্রীর ভাইসহ কয়েকজন পন্ডিত মিয়াকে আটক করে। স্থানীয় লোকজন তাকে নিয়ে সালিশে বসেন। সালিসে ধর্ষণের ঘটনাটি রফা করতে পন্ডিত আলীকে তিন লাখ টাকা জরিমানা করেন মাদবররা। কিন্তু পন্ডিতের পরিবার এই রায় প্রত্যাখান করে। এরপর সালিশের মাদবররাই পন্ডিত আলীকে পুলিশে সোপর্দ করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পন্ডিত আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













