বাসচাপায় শিক্ষকসহ নিহত ২


পটুয়াখালী জেলার কমলাপুরের সৌলার এলাকায় বাসচাপায় শ্রীরাম ও ফারুক হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীরাম কমলাপুর উপজেলার ক্রকমহল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ফারুক পটুয়াখালীর লোহালিয়া খেয়া ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মির্জা জানান, সাকালে লোহালিয়া খেয়া ঘাট থেকে ভাড়ায় ফারুক হোসেনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শ্রীরাম। পথে তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন। পরে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসসহ চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযানে নেমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













