ধাওয়া-পাল্টা ধাওয়াঃ আইডিয়াল ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে !


রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। সহপাঠীকে মারধর করায় এই ঘটনার সূত্রপাত। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় ছাত্ররা।
এদিকে, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষক-শিক্ষার্থীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ধানমন্ডি থানা ও নিউমার্কেট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঢাকা কলেজের কয়েক ছাত্রের হাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ায় রাস্তায় নামে তার সহপাঠীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবরে পুলিশ সড়কে অবস্থান নিয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীরা যাতে যানবাহনে ভাঙচুর ও সড়কে ভোগান্তি তৈরি করতে না পারে সেজন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













