বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধূমপানের কথা বলে দেওয়ায় গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাকা

ঢাকার ধামরাইয়ে কাজের মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করে দিয়েছে গৃহকর্তার নবম শ্রেণি পড়ুয়া এক মেয়ে। কাজের মেয়ের অপরাধ নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি ধূমপান করে-এ কথাটি বলে দেয় মেয়েটির বাবা-মার কাছে। আজ মঙ্গলবার ধামরাই পৌরসভার গোপনগর মহল্লার আক্কাস আলীর বাসা থেকে ওই কাজের মেয়েকে উদ্ধার করে পুলিশ। এ সময় নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকেও আটক করে থানায় আনা হয়।

পুলিশ ও নির্যাতনের শিকার গৃহকর্মীর কাছ থেকে জানা গেছে, ধামরাই বাজারের গোপনগর মহল্লার আলহাজ্ব আলী আক্কাসের মালিকানাধীন ‘মাতৃছায়া’ নামের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় গত মাসে ভাড়া নেয় গোলাম কাদের ও নাজমা বেগম নামের এক দম্পতি। গোলাম কাদের ঢাকায় একটি ওষধ কম্পানির বিক্রয় প্রতিনিধি। নাজমা বেগম দি একমি ল্যাবরেটরিজ ওষুধ কারখানার চাকরি করেন। তাদের ঘরে তিন বছরের এক ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে রয়েছে। তাদের দুই সন্তান ও কাজের মেয়ে শাহনাজ(১৪) কে ভাড়া বাসায় রেখে তারা চলে যান কর্মস্থলে। এ সুযোগে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি প্রতিদিন সিগারেট পান করে। সিগারেট পান করার কথা মেয়েটির বাবা-মার কাছে বলে দেয় শাহনাজ। এরপরে ধূমপানের কথা বলে দেওয়ার অপরাধে গত রবিবার শাহনাজের দুই হাতে গরম খুন্তির ছ্যাকা দেয় তাদের মেয়ে। এ অবস্থায় ওই দম্পতি তালাবদ্ধ করে তাদের বাসায় রেখে প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার কর্মস্থলে চলে যায়। আজও ওই দম্পতির মেয়ে শাহনাজকে মারধর করতে থাকলে বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতে থাকে। এতে আশেপাশের লোক ও পথচারীরা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শাহনাজকে উদ্ধার ও নির্যাতনকারীকে থানায় নিয়ে আসে।

নির্যাতিত শাহনাজ জানায়, সাত মাস আগে তার ভাইয়ের মাধ্যমে গোলাম কাদেরের বাসায় কাজের মেয়ে হিসেবে কর্মরত আছে। শাহনাজ তার বাবাকে চিনেনা তবে বাবার নাম বলেছে মৃত জয়নাল আবেদীন। মায়ের নাম মমতাজ বেগম। বড় ভাইয়ের নাম আলতাফ হোসেন। সে শুধু গ্রামের বাড়ি নোয়াখালীর ইমান আলী মার্কেটের নাম বলতে পারে। সে আরো জানায়, এর আগেও তাকে তিন দিন মেরেছে দম্পতির মেয়ে।

গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাকা ও ধূমপানের কথা থানায় বসে অকপটে স্বীকার করেছে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, কাজের মেয়েটির অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী