রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নগ্ন মহিলা ভিডিও তুলে শিক্ষকের ব্ল্যাকমেল

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুল শিক্ষককে আটকে রেখে নগ্ন মহিলাকে দিয়ে মোবাইলে ভিডিও তুলে রাখার অভিযোগ। পরে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা চাওয়ার অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটে ফতুল্লার ইসদাইর এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ।

জানা গিয়েছে, সিরাজুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ পূর্ব নগর এলাকায় বসবাস করেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে ইসদাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক এসে কথা বলার জন্য একটি বাড়িতে সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটক করে সিরাজুল ইসলাম ও এক মহিলাকে নগ্ন করে মোবাইলে ভিডিও তোলে বলে অভিযোগ। এরপর সিরাজুল ইসলামের কাছে তারা ৫০ হাজার টাকা দাবি করে। দাবি মতো টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরে মোবাইল ও সঙ্গে থাকা ৫০০ টাকা রেখে দাবিকৃত টাকা এনে দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সিরাজুল থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ওই পাঁচজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত