বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন জুতার জন্য শিশুর আত্মহত্যার চেষ্টা!

শিশুরা বাবা-মা, দাদা-দাদি, নানা-নানীর কাছে কত কিছুই না বায়না করে। কিন্তু সামান্য একজুড়া জুতার জন্য বায়না ধরে, এভাবে নিজেকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিবে ছোট্ট শিশু তা কে জানতো?

জানা গেছে, তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায় ৬ বছরের শিশু সাকিব বাবার কাছে একজোড়া নতুন জুতা আবদার করে। কিন্তু সাকিবের বাবা তার পুরানো জুতা সেলাই করে এনে দিলে রেগে যায় সে। দীর্ঘ সময় কান্নাকাটির পর সাকিব খাটের স্ট্যান্ডে মধ্যে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় সাকিবের বোন মিনা ঘরে ঢুকে সাকিবকে খাটের স্ট্যান্ডের মধ্যে ঝুলতে দেখে দ্রুত তাকে উঁচু করে ধরে। পরে তার ডাকা চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গামছা খুলে দেয়। এসময় সাকিবের বাবা মাজু মিয়াকে দোকানে ছিলেন।

পরে সাকিবকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরে সৃষ্টি হয়। ছোট্ট ছেলে সাকিবের এমনকান্ড দেখে বাবা-মা, ভাই-বোন সহ এলাকার মানুষ রীতিমত হতবম্ভ। সাকিবের বাবা জানান, জুতাটি সামান্য ছিড়ে যাওয়ায় আমি তা সেলাই করে দিয়েছি। কল্পনাও করতে পারিনি, সে এমন কাণ্ড ঘটাবে।
সম্প্রতি সাকিবের কাছে আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে জানতে চাইলে সে বলে, আমি আমি রাতে নাটকে দেখেছি এমন করতে। নতুন জুতা পেয়ে ছো….? সাকিবের মুখে হাসি হ্যা..। আব্বু আমাকে তিনটা জুতা কিনে দিছে। এখন আমি যা চাই আব্বু তাই দেয়।
এদিকে সাকিবের মা হোসনা বেগম বলেন, সারাদিন কাজ শেষে আমরা রাতে সাবাই মিলে নাটক দেখি সেখান থেকেই ও হয়তো শিখেছে। এই ঘটনার পর আমি বাসায় টিভি দেখা বন্ধ করে দিয়েছি।

স্থানীয়রা সচেতন মহল দাবি করেন, এসব ঘটনায় প্রমাণ করে ইন্ডিয়ান সিরিয়ালের কূফল হচ্ছে এগুলো। এসময় ঘটনার মধ্যদিয়ে আমাদের সমাজ ব্যবস্থার অধপত যে হয়েছে তা ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী