সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওসি ও এসআইসহ আহত ৩০, আটক ১৩

নরসিংদীতে পুলিশ ও দুইদল গ্রামবাসী টেঁটাযুদ্ধ, নিহত ৩

ফাইল ছবি

ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় দুইদল গ্রামবাসীর মধ্যে ভয়ানক টেঁটাযুদ্ধ সংঘঠিত হয়েছে। পুলিশ ও দুইদল গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

গুলি ও প্রতিপক্ষের টেটার আঘাতে আহত হয়েছে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিন এস আই ও দুই কনস্টেবলসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১৩ টেটাঁবাজকে। আজ সোমবার দুপুরে জেলার রায়পুরা উপজেলার নিলক্ষায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোমেন মিয়া, মানিক মিয়া ও খোকন সরকার। তবে ত্রিমুখী সংঘর্ষে কোন নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার।

পুলিশ ও এলকাবাসী জানায়, এলাকার আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক ও বর্তমান চেয়ারম্যান তাজুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার থেকে আজ সোমবার ৩দিন যাবৎ এই সংঘর্ষ চলছে। আজ সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এসময় পুলিশের উপর ককটেল ও টেটা নিক্ষেপ করে হামলা চালায় গ্রামবাসীরা। এতে ককটেলের স্প্রিন্টারে আহত হয় রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন। এই হামলায় ককটেল ও টেটার আঘাতে ৩জন এসআই ও ২জন কনস্টেবল আহত হয়েছে। থেমে থেমে চলছে সংঘর্ষ। আহতরা স্থানীয় ও পার্শ্ববর্তী বি-বাড়িয়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত