নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের!


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।নাজিমুদ্দিন জবির সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। কারা জবির এই ছাত্রকে হত্যা করেছে এ নিয়ে পুলিশ যখন তদন্ত করছিল ঠিক তখনই হত্যার দায় স্বীকার করলো আল কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম।তবে এর সত্যতা নিশ্চত করা যায়নি।
আজ শুক্রবার এ হত্যার দায় স্বীকার করে ইন্টারনেটে এই পোস্ট দেয়।এতে নাজিমুদ্দিনকে ব্লগার হিসাবে উল্লেখ করে হত্যার স্বীকার করা হয়।তবে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) সমির চন্দ্র সূত্রধরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আনসার আল ইসলামের দায়িত্ব স্বীকার করার কথা আমার জানা নেই। এই প্রথম আপনার কাছে শুনলাম।
মুক্তমনা ব্লগার নাজিমুদ্দিন সামাদকে বুধবার রাজধানীর সূত্রাপুরে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













