রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাতনিকে ধর্ষণ করল ‘ধর্মের’ নানা

বান্দরবানের লামায় ‘ধর্মের’ নানা ১৫ বছরের নাতনিকে ধর্ষণ করেছে। এ ঘটনায় স্থানীয় শালিসে ধর্ষিতার সংঘমের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে। লামা পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম রাজবাড়ীতে এ ঘটনা ঘটে। ধর্ষক প্রতিনিয়ত পরিবারটিকে গালিগালাজ ও হুমকি দিচ্ছেন বলে ধর্ষিতার নানী অভিযোগ।

ধর্ষিতার নানী বলেন, ধর্ষক মো. সাদেক (৫৫) আমাকে ‘ধর্মের’ বোন ডাকে। তাই প্রায় সে আমাদের বাড়িতে আসত। আমার মেয়ের জামাই নাই। বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সে একজন নব-মুসলিমকে বিয়ে করেছে। আমি আমার মেয়ে সারাদিন কাজকর্ম শেষে সন্ধ্যায় বাজারে যাই। সন্ধ্যা থেকে বাড়ি ফাঁকা থাকে।

ধর্ষিতা নিজেই এ প্রতিবেদককে বলেন, মাস দুয়েক আগে তার নানীর ধর্মের ভাই সাদেক নানা রাতে এসে তাকে ধর্ষণ করে। সাদেক তাকে আরো তিনবার ধর্ষণ করেছে। গত দু’মাস তার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে বিষয়টি সে তার মাকে জানায়। এবিষয়ে ধর্ষককে জিজ্ঞাসা করলে সাদেক নানান লোভ দেখিয়ে মেয়েটিকে পার্শ্ববর্তী ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার তুলসী নামক এক মহিলার কাছে নিয়ে বনাজি ওষুধ দিয়ে গর্ভে অনাগত সন্তানটি নষ্ট করে। বনাজি ওষুধ ব্যবহার করায় ৮/১০ দিন তার প্রচন্ড পেট ব্যাথা ও রক্তপাত হয়।

ধর্ষিতার মা জানায়, এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে গত ৭ জানুয়ারী শনিবার রাতে পশ্চিম রাজবাড়ী মসজিদের সামনে জনৈক আলমগীরের বাড়িতে বৈঠকে বসে। স্থানীয় জনপ্রতিনিধি ও শালিসদার মানিক মোল্লা, মো. কাশেম, আলী আশরাফ, আব্দু সালাম, বাইট্টা দুলাল, মোহাম্মদ হোচন ও জোৎস্না বেগম সহ আরো অনেকের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। মেয়েটির ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করে আপোষনামা হয় বলে জানায় বৈঠকের উপস্থিত বিচারক আলী আশরাফ এবং উক্ত আপোষনামার কাগজটি তার কাছে আছে বলে তিনি এপ্রতিবেদকে নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ধর্ষক গত ৯ জানুয়ারী সোমবার ১০ হাজার টাকা মেয়ের অভিভাবকের হাতে দিয়েছে আর বাকী ১০ হাজার টাকা ১৬ জানুয়ারী সোমবার দেয়ার কথা আছে।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দু সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয়পক্ষের গরীব বলে তাদের মতামতে স্থানীয় সমাধান করা হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা জানিনা। কোন পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত