নান্দাইলে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে পড়েছিল এক অজ্ঞাত তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শুক্রবার (৭ জুন) সকালে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় এমন ঘটনা ঘটে। তবে রির্পোট লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত হয়নি।
নান্দাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিল তরুণী। অপরিচিত তরুণী থাকায় মধ্যরাতে আব্দুর রহমান তাকে আশ্রয় দেয়নি৷ পরে তরুণী চলে যায়। ফজরের নামায শেষে সকালের দিকে স্থানীয় মুসুল্লিরা মহাসড়কের পাশে ঐ তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নান্দাইল হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন- গত রাত ১২ টার দিকে এই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়াতে আমি আশ্রয় দিতে রাজি হয়নি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পায় সড়কে এক মেয়ের মরদেহ পড়ে আছে গিয়ে দেখি সেই মেয়েটি। নিহতের পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোষাক ছিল।
নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













