নান্দাইলে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণ, ৫ জনের নামে মামলা


নান্দাইল উপজেলা সংবাদদাতাঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের ফরিদাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মেসেরাকান্দা গ্রামের মোঃ শহিদুল্লাহর মেয়ে তানজিনা আক্তার (১২) অপহরণের অভিযোগে রোববার (১৮ই সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় ফরিদাকান্দা গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র ফয়সাল আহম্মেদকে প্রধান আসামী করে ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান গত বৃহস্পতিবার ঐ ছাত্রীকে মুশুলী কালিগঞ্জ রাস্তা থেকে অস্ত্রের মুখে ফয়সাল, রাসেল, রোমান ও অমিত্র নামের ৪ যুবক একটি অজ্ঞাত সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। উক্ত বিষয়ে প্রধান আসামী ফয়সালের পিতা হোসেন আলী ছাত্রীটিকে ফিরিয়ে দেওয়া হবে বলে ৩দিন অপেক্ষা করার পরও ছাত্রীটিকে ফেরত না দেওয়ায় ৫জনের নামে নিয়মিত মামলা হয়েছে।
ছাত্রীর পিতা মোঃ শহিদুল্লাহ জানান ফয়সাল তার মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব সহ নানা ভাবে উত্তপ্ত করে আসছিল। ওসি জানান অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ আসামী গ্রেফতার করার জন্য নান্দাইল মডেল থানা পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













