বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ..!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক কিশোরী গার্মেন্টস কর্মীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাল (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ফতুল্লার পাগলা শাহি মহল্লা এলাকা থেকে জামালকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মোবারক মিয়ার ছেলে ও কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু বাহিনীর অন্যতম সদস্য।

এ ঘটনায় গার্মেন্টস কর্মীর বাবা বাদী হয়ে জামালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাগলা শাহি মহল্লার আল আকসার এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে হেমায়েত হাওলাদার রাজমিস্ত্রি কাজ করে সংসার চালান। স্ত্রী জালকড়ির একটি ঝুট মিলে চাকরি করেন এবং তার কিশোরী মেয়ে নন্দলালপুরের প্রাইম টেক্সটাইল মিলে চাকরি করেন।

তাদের মেয়ে কর্মস্থলে আসা যাওয়ার পথে জামাল নানাভাবে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে মেয়েটি রাজি না হওয়ায় গত ১৬ অক্টোবর বিকেলে জামাল তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে বললে পরিবারের সবাইকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান জামাল। ঘটনা জানাজানি হলে সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা করেন মেয়েটির বাবা। পরে মঙ্গলবার সকালে জামালকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত